” ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয় ” , ইরান ও আমেরিকা  যুদ্ধে  মধ্যস্থতার বিষয়ে জয়শঙ্কর এর স্পষ্ট জবাব

ভারত

Jaishankar Speaks on the Question of Pakistan’s Mediation in the Iran Conflict( File Photo: PTI)

আরও পড়ুন : SIR এর জন্য কলকাতা হাইকোর্ট একটি ট্রাইব্যুনাল গঠন করেছে , মমতার হারার ভয়ে অভিযোগ  “রাষ্ট্রপতি শাসনের” মধ্যে ভোট হচ্ছে নাকি !

“ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয়” ,পশ্চিম এশিয়ার বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতা সম্পর্কে জানতে চাইলে জয়শঙ্কর বলেন। কেন্দ্রীয় সরকার বুধবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে, সরকার সমস্ত রাজনৈতিক দলকে আশ্বস্ত করেছে যে দেশের জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত এবং অতিরিক্ত সরবরাহ আসছে। ,

কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে প্রায় এক মাস বাকি। এর ফলে তেল ও গ্যাস সংকট দেখা দিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল বন্ধ হয়ে গেছে।কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে অধ্যক্ষ ছিলেন রাজনাথ সিং এছাড়া সরকারের পক্ষে উপস্থিত ছিলেন , অমিত শাহ ,সংসদীয় কার্য মন্ত্রী কিরণ রিজিজু ,পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী , বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ,বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী উপস্থিত ছিলেন। বুধবার কেন্দ্রীয় সরকার একটি সর্বদলীয় বৈঠক করে সব রাজনৈতিক দলকে আশ্বস্ত করেছে যে দেশে কোনো তেল ও গ্যাস সংকট নেই। কেন্দ্রীয় সরকার আরও তেল ও গ্যাস আনার ব্যবস্থা করেছে। যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয়।”

S. Jaishankar’s Blunt Message to Pakistan (Photo: PTI)

সরকারের আশ্বাসবাণী বিরোধীদের

কেন্দ্র সরকারের সূত্র অনুসারে , দেশে পর্যাপ্ত পরিমানে তেল ও গ্যাস মজুত আছে। ভবিষ্যতে দেশের তেল ও গ্যাসের যেন সমস্যা না হয় তার ব্যবস্থা সরকার করছে এবং সরকার বিভিন্ন দেশের সঙ্গে কথা বার্তা জারি রেখেছে। হরমুজ প্রণালীতে জাহাজ বন্ধের কারণে বিরোধীরা এলপিজি এর সমস্যার কথা সরকারের সামনে তুলে ধরেন। সরকার বিরোধীদের আশ্বস্ত করে এলপিজি  ও তেল নিয়ে। সরকার বিরোধী নেতাদের আরো জানান ভূরাজনৈতিক পরিস্তিতির দিকে নজর রেখেছে কেন্দ্র সরকার। 

Leave a Comment